রাজনীতিসদর
খেজুর গাছ প্রতীকে সিল দিয়ে অধিকার পুনরুদ্ধার করুন: মুফতি কাসেমী
NewsView

নিউজভিউ
দীর্ঘ ১৭ বছরের জুলুম ও বঞ্চনার জবাব সাধারণ মানুষ ব্যালট পেপারের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার কাশিপুর ইউনিয়নে তাঁর ‘খেজুর গাছ’ প্রতীকের সমর্থনে আয়োজিত গণসংযোগটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয়।
বিকেলে কাশিপুর দেওয়ান বাড়ি এলাকার প্রধান নির্বাচনি কার্যালয় থেকে গণসংযোগটি শুরু হয়। এটি কাশিপুর নন্দপাড়া, এলিফ্যান্ট রোড, কাশিপুর বড় মসজিদ, দক্ষিণ নরসিংপুর, ফরাজিকান্দা ও বাংলাবাজার হয়ে দেওভোগ মাদরাসা এলাকায় গিয়ে শেষ হয়। গণসংযোগ চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত শত নারী-পুরুষ প্রার্থীকে অভিনন্দন জানান। অনেক স্থানে বাড়ির ছাদ থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে মুফতি মনির হোসাইন কাসেমীকে শুভেচ্ছা জানানো হয়, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
গণসংযোগ পরবর্তী এক পথসভায় মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “গত ১৭ বছর ধরে আমাদের ওপর জেল-জুলুম, হামলা ও মামলা চালানো হয়েছে। আমরা লাঠি-সোঁটার বিপ্লবে বিশ্বাস করি না; আমাদের বিপ্লব হবে ভোটের বিপ্লব। আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীকে সিল দিয়ে আপনাদের অধিকার পুনরুদ্ধার করুন। মনে রাখবেন, খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়।”
তিনি আরও যোগ করেন, “আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এই অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করব।”
এই বিশাল কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, সহ-সভাপতি শাহীন কাদের এবং ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন। এছাড়া ফতুল্লা থানা যুবদল নেতা সৈকত হাসান, ইকবাল, সাব্বির আহমেদ শহীদ, মোল্লা বাপ্পি, ওলামা দল ও জোটভুক্ত বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

লোড হচ্ছে...