আন্তর্জাতিক
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
NewsView5

নিউজভিউ ডেস্ক
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
মার্কিন এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, শনিবারের (১৮ জুলাই) এ হামলা প্রায় চার মাসের মধ্যে সৌদি আরবে ইরানের প্রথম সরাসরি হামলা।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে এপ্রিলের শুরুতে সৌদির জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার সময় সর্বশেষ ইরান দেশটির কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল।
তবে হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযান বেড়েছে। একই সঙ্গে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে ইরানের নতুন করে হামলা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

লোড হচ্ছে...