নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৫ আসনে এনসিপির মনোনয়ন নিলেন শোয়াইব রহমান
NewsView

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে নারায়ণগঞ্জ-৫ (সদর, বন্দর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা শোয়াইব রহমান। তিনি বন্দর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী। চলমান গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তাঁর এই মনোনয়ন সংগ্রহকে এনসিপি 'শহীদদের ত্যাগের ফল' হিসেবে দেখছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে শোয়াইব রহমান মনোনয়নের ফরম গ্রহণ করেন।
মনোনয়ন সংগ্রহের পর তিনি সাংবাদিকদের কাছে বলেন, "এবারের নির্বাচন মূলত শহীদ ও আহতদের ত্যাগের ফল। চাঁদাবাজ ও মাদকমুক্ত, বৈষম্যহীন একটি নারায়ণগঞ্জ-৫ গঠনের লক্ষ্যে এনসিপির হয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের অধিকার নিশ্চিত করতে চাই।"
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন এবং দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী।

লোড হচ্ছে...