নারায়ণগঞ্জসদর
নাশকতা এড়াতে না.গঞ্জের নিরাপত্তা নিশ্চিতে র্যাবের 'জিরো টলারেন্স'
NewsView

আগামী ১৩ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে না দেওয়ার লক্ষ্য নিয়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র্যাব-১১। জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বুধবার (১২ নভেম্বর) সারাদিন টহল ও রাত সাড়ে ৯টায় চাষাঢ়া মোড়ে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
চাষাঢ়া মোড়ের চেকপোস্টে র্যাব সদস্যরা মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। যেকোনো অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার মোহম্মদ আল মাসুদ খান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বলেন, আগামীকালকের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় র্যাবের চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার সারাদিনই আমরা বিভিন্ন জায়গায় টহল দিয়েছি। এখনো টহল করছি, পাশাপাশি আমরা চেকপোস্ট পরিচালনা করছি।”
তিনি আরও জানান, “বিশেষ করে মহাসড়কের বিভিন্ন জায়গায় আমরা টহল করতেছি। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়িগুলো আমরা চেক করছি। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের র্যাব কার্যকর ভূমিকা পালন করছে।”

লোড হচ্ছে...