নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ জন কারাগারে
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নয়জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে তাদের প্রত্যেককে ছয় মাসের সাজা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে মো. নাহিদ হাসান (২৪), মো. জাহিদ (৩২), মো. শামীম (২৫), মো. আহসান (২০), মো. আশিক (২৩), মো. তুষার ইমরান (২৫), মো. আলী ওরফে কালু (৫০), মো. জুয়েল খান (৩৫) ও মো. শ্রাবণ (২০) আটক হন।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তারাবো দক্ষিণপাড়া, দড়িকান্দি, চনপাড়া ও চাঁদপাড়া পুনর্বাসন কেন্দ্র এবং বরুনা এলাকার বাসিন্দা রয়েছেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিস্তার রোধে আইনগত পদক্ষেপের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে নিয়মিত অভিযান ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হচ্ছে।
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

লোড হচ্ছে...