নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৫
মনোনয়নপত্র নিলেন খেলাফত-প্রার্থী রাকিব
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মহানগর সাধারণ সম্পাদক মো. আল আমিন রাকিবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সংগঠনটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা নির্বাচন অফিস থেকে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও সদর থানা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আল আমিন রাকিবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহ শেষে নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত সমাবেশে তাঁদের নির্বাচনী লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান বলেন, “নির্বাচন কমিশনের সকল নিয়ম ও আচরণবিধি মেনেই আমরা আমাদের প্রার্থীর জন্য মনোনয়ন সংগ্রহ করেছি। নারায়ণগঞ্জ-৫ আসনের সাধারণ জনগণ আজ পরিবর্তন চায়। আমরা নির্বাচিত হলে সদর ও বন্দর এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোরগ্যাং এবং মাদকের অভিশাপ থেকে মুক্ত করে একটি আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলব।” তিনি আরও বলেন, এই এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যা সমাধানে বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় জনগণের পাশে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন হাজী মেজবাহ উদ্দিন, হাজী আবু নাঈম, আব্দুল কুদ্দুস, তাওহীদুল ইসলাম এবং হাজী লিয়াকত হোসেনসহ আরও অনেক শীর্ষস্থানীয় নেতাকর্মী।

লোড হচ্ছে...