নারায়ণগঞ্জসদর
নাসিক সিইও বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ
NewsView

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ জাকির হোসেন একজন মানবিক কর্মকর্তা হিসেবে কর্মীদের কাছে কতটা প্রিয়, তা আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে স্পষ্ট হয়ে গেল। তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সিটি কর্পোরেশনের যানজট নিরসনে দায়িত্বে থাকা কয়েকশো কর্মী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে আন্দোলনে নামেন।
সিইও মো. জাকির হোসেন এই আন্দোলনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যক্তিগতভাবে তাঁদের আন্দোলন স্থগিত করে কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানান। পরে সকল আন্দোলনকারী সিটি কর্পোরেশন ভবনে এসে সিইও-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
কর্মীদের প্রতি তাঁর আবেগ প্রকাশ করে সিইও বলেন, আপনাদের পাওয়া এ ভালবাসার কথা আমি কখনোই ভুলব না। এটা আমার জীবনের এক অন্যতম প্রাপ্তি। কিন্তু আমরা সরকারী কর্মকর্তাদের নিয়মের মধ্য দিয়ে চলতে হয়। চাকরি জীবনে বদলি একটা নিয়মিত প্রক্রিয়া। এটাকে মেনে নিতেই হবে।"
তিনি তাঁর প্রতি কর্মীদের ভালোবাসা প্রমাণ করতে কাজে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আপনারা সকলেই কাজে ফিরে যান। এটাই হবে আমার প্রতি আপনাদের দেখানো আসল ভালবাসা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পকলা একাডেমীর সচিব হিসেবে বদলী করা হয়েছে।

লোড হচ্ছে...