নারায়ণগঞ্জ
কাঙ্গালিনী সুফিয়াকে সংবর্ধনা জানাতে উন্মেষের আহ্বান
NewsView5

নিউজভিউ
উন্মেষ সাংস্কৃতিক সংসদের ৩ যুগ পূর্তি উৎসব উপলক্ষে দেশের বর্ষীয়ান ও কিংবদন্তি লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে সংবর্ধনা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই গুণী শিল্পীকে যথাযথ সম্মান জানাতে নারায়ণগঞ্জের সকল সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আগামী ২১-২৩ মে (বৃহস্পতিবার-শনিবার) তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এই ৩ যুগ পূর্তি উৎসব পালন করবে উন্মেষ সাংস্কৃতিক সংসদ। উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে— সাংস্কৃতিক প্রতিযোগিতা, উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজন সংবর্ধনা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার দেশের অত্যন্ত জনপ্রিয় লোকসংগীত শিল্পী কঙ্গালিনী সুফিয়াকে এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে। দীর্ঘ বছর ধরে যিনি তাঁর অনন্য কণ্ঠ ও সুরের মাধ্যমে বাংলার মাটি, মানুষ ও জীবনের গল্প অবলীলায় তুলে ধরেছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ থাকা সত্ত্বেও উন্মেষ সাংস্কৃতিক সংসদের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে নারায়ণগঞ্জে আসার সম্মতি জানিয়েছেন।
উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ আগামী শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনটি শুধু উন্মেষ সাংস্কৃতিক সংসদের একক কোনো অনুষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি পুরো নারায়ণগঞ্জবাসীর এক মহোৎসবে পরিণত হবে।
লোকসংগীতের এই জীবন্ত কিংবদন্তিকে বরণ করে নিতে নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

লোড হচ্ছে...