জাতীয়
ইলিশ ধরায় নিষেধ মানছেন না জেলেরা
NewsView

নিউজভিউ ডেস্ক
প্রতি বছরের মতো ইলিশের পোনা জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল মাসে চাঁদপুরের পদ্মা-মেঘনায় সকল প্রকার মাছ ধরার নিষেধাজ্ঞা জারি থাকলেও এ বছর জেলেরা তা মেনে চলছেন না। এবার পহেলা বৈশাখ ঘিরে ইলিশ ধরার মহোৎসব শুরু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর লঞ্চঘাট থেকে শুরু করে মতলব উত্তরের এখলাসপুর এলাকায পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখা যায়, ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা মাছ ধরায় ব্যস্ত। ইলিশের জন্য জেলেরা সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত নদীতে নামছেন। প্রকাশ্যেই মাছ ধরে নদীর পাড়ে বিক্রি করছেন তারা।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আমরা অভিযান অব্যাহত রেখেছি। নদীতে নৌপুলিশ ও কোস্টগার্ড অভিযান করছে। জ্বালানি সংকটে আমাদের অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে এমন অভিযোগ ঠিক নয়।’

লোড হচ্ছে...