রাজনীতিসদর
৫৪ বছরের বঞ্চনা শেষ করবে জনগণ: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

নিউজভিউ
গত ৫৪ বছর ধরে এ দেশের মানুষ বিভিন্ন দল ও মার্কাকে ক্ষমতায় দেখেছে, কিন্তু এবার তারা দেশ গঠনে ‘হাতপাখা’ তথা ইসলামী আন্দোলনকে দেখতে চায়। চারিদিকে এখন হাতপাখার রব উঠেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
প্রচারণার সময় মুফতি মাসুম বিল্লাহ ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ভোলা-৪ আসনে আমাদের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্থা করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।” তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ‘লেভেল প্লেইং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান।
নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমাদের নেতাকর্মীরা মাঠের প্রতিটি প্রান্তে হাতপাখার পক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। ভোটারদের মধ্যে যে গণজোয়ার দেখছি, তাতে জনগণ যদি ঠিকমতো ভোট দিতে পারে, তবে আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হবো।”
গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহর সাথে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সি, অ্যাসিস্ট্যান্ট আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম এবং অর্থ সম্পাদক ও মহানগর ছাত্র আন্দোলনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় ও মহানগর নেতারা।

লোড হচ্ছে...