নারায়ণগঞ্জআড়াইহাজার
আড়াইহাজারে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরল তরুণের প্রাণ
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহেল (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর পৌরসভার নোয়াপাড়া চৌরাস্তার কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত রুহেল উপজেলার ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার থেকে মদনপুরগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নোয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী রুহেল গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক রুহেলকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তাই আইনি প্রক্রিয়া শেষে নিহত রুহেলের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোড হচ্ছে...