রাজনীতি
জনগণের মুখোমুখি নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীরা
NewsView

নিউজভিউ
“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসন ও নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান প্রতিপাদ্য ছিল প্রার্থীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভোটারদের সরাসরি প্রশ্ন করার সুযোগ করে দেওয়া। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এই মঞ্চে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন ও সুশাসন নিয়ে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাধারণ নাগরিকদের সরাসরি প্রশ্ন। ভোটাররা তাঁদের এলাকার প্রধান সমস্যা যেমন—জলাবদ্ধতা, যানজট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং দুর্নীতি দমনে প্রার্থীদের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চান। জবাবে প্রার্থীরা নির্বাচিত হলে নাগরিক অধিকার রক্ষা এবং নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি আদর্শ আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১০ জন প্রার্থী। প্রার্থীরা উপস্থিত জনগণের সামনে একটি হলফনামা পাঠের মাধ্যমে অঙ্গীকার করেন যে, তাঁরা জয়ী হলে সবসময় জনস্বার্থকে অগ্রাধিকার দেবেন এবং সন্ত্রাস ও দখলদারমুক্ত নারায়ণগঞ্জ গড়বেন।
অনুষ্ঠানে ভোটারদের শপথ বাক্য পাঠ করান নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।
তারা হলেন- বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন, গণসংহতি আন্দোলনের প্রার্থী তারিকুল ইসলাম সুজন, গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী এ্যাডভোকেট মন্টু ঘোষ, মুক্তি জোটের প্রার্থী এইচএম আমজাদ হোসেন মোল্লা।

লোড হচ্ছে...