নারায়ণগঞ্জ
অযোগ্য নেতৃত্ব সরাতেই হবে: মাওলানা মইনুদ্দিন
NewsView

দেশের অর্থনৈতিক দুরবস্থা এবং অযোগ্য নেতৃত্বের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে সমাজের নেতৃত্বের আমূল পরিবর্তন অপরিহার্য।
নেতৃত্বের ব্যর্থতা ও অর্থনৈতিক ধস
আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের বাইতুল আমান জামে মসজিদ এলাকায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি তামাক পট্টি ও নিতাইগঞ্জ এলাকায় শতাধিক নেতাকর্মীর সঙ্গে ব্যাপক প্রচার-প্রচারণা চালান।
সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "বিগত সময়গুলোতে স্বৈরাচারীরা শুধু জাতীয় সংসদেই নয়, দেশের প্রতিটি স্থানে অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে বসিয়েছে। এতে করে দেশ একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা ধসে গেছে।"
তিনি অভিযোগ করেন, উন্নয়নের নামে কোটি কোটি টাকার বাজেটে কেবল নিজেদের পকেট ভারি করা হয়েছে।
মাওলানা মইনুদ্দিন আহমাদ আগামী দিনে দেশকে বসবাস উপযোগী করার জন্য আমানতদার ও সৎ ব্যক্তিদের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "তাই আসুন আমরা সকলে মিলে আগামী দিনে একটি সুন্দর, সুশৃঙ্খল বসবাস যোগ্যা দেশ গঠনে ভূমিকা পালন করি।"
এই গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান টিটু, সেক্রেটারি আলী আহমাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি সোলাইমান হোসেন মুন্না সহ আক্তার হুসাইন, শিপলু হাসান, মাসুদুল ইসলাম, নজরুল ইসলাম এবং এলাকার শতাধিক জামায়াত নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

লোড হচ্ছে...