সারা দেশ
রংপুরে অন্তঃসত্ত্বা নারী হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড
NewsView6

নিউজভিউ ডেস্ক
রংপুরে গর্ভজাত সন্তানসহ নারী হত্যা মামলার আসামি মাসুদ মিয়া নামে এক জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার সকালেই রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
মাসুদ মিয়া পীরগঞ্জ উপজেলার মোনাইল এলাকার সাহেব মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি মাসুদ আদালতে উপস্থিত ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি আইনজীবী অ্যাড. আফতাব উদ্দিন।
তিনি মামলার বরাত দিয়ে জানান, তিন বছর আগে ঢাকার আশুলিয়াতে একটি গামের্ন্টেসে চাকরির সুবাদে মাসুদ মিয়ার সাথে পরিচয় হয় শান্তনা খাতুনের। এদিকে গর্ভবতী হলে শান্তনা আবার বিয়ের জন্য মাসুদকে চাপ দেয়। এতে শান্তনাকে না জানিয়ে মাসুদ তার স্ত্রী-সন্তানসহ আশুলিয়া থেকে পীরগঞ্জে নিজ গ্রামের বাড়ি মোনাইলে চলে আসে।
গত ২০২৩ সালের ১২ জুলাই মাসুদের স্ত্রী পরিচয় দিয়ে মোনাইলে চলে আসেন শান্তনা। এ নিয়ে গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ১৩ জুলাই কৌশলে আখখেতে নিয়ে গিয়ে শান্তনাকে হত্যা করে মাসুদ। এরপর শান্তনার পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা করায় মৃত সন্তানের প্রসব হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলাসহ আসামি গ্রেফতার করে।
এ মামলায় রাষ্ট্রপক্ষ আদালতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন। সাক্ষীদের সাক্ষ্য ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আদালতের বিচারক মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
লোড হচ্ছে...