নারায়ণগঞ্জবন্দর
বন্দরে চোর-ছিনতাইকারী সন্দেহে তিনজন আটক
NewsView

নিউজ ভিউ
বন্দর উপজেলার জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী চক্রের ক্রমবর্ধমান তৎপরতা রুখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঝটিকা অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তাঁদের পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে ও স্থানীয়দের অভিযোগে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন—বন্দর থানার একরামপুর সিএসডি এলাকার জহর আলী মিয়ার ছেলে শাকিল (২৮), একই থানার পাতাকাটা এলাকার রুহুল আমিন মিয়ার ছেলে ইয়ামিন (২৬) এবং সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকার কাশি নাথের ছেলে অনিক দাস (৩২)।
বন্দর থানা পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ঘটা বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। তদন্তের স্বার্থে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং অপরাধীদের দমনে পুলিশি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

লোড হচ্ছে...