রাজনীতিসদর
৭ বছর পর বিএনপিতে ফিরলেন মনিরুল আলম সেন্টু
NewsView

নিউজভিউ
দীর্ঘ সাত বছর পর সগৌরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে ফিরলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দল পুনরায় তাঁকে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মনিরুল আলম সেন্টুর আবেদনের প্রেক্ষিতে দলের উচ্চপর্যায় বিষয়টি পর্যালোচনা করেছে এবং তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় দলের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও আশা প্রকাশ করা হয় যে, মনিরুল আলম সেন্টু এখন থেকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলবেন এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন। তাঁর এই প্রত্যাবর্তনের খবরে ফতুল্লা ও কুতুবপুর এলাকার তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মনিরুল আলম সেন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সে সময় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘ সময় পর বছরের প্রথম দিনে তাঁর এই ‘ঘরে ফেরা’র সিদ্ধান্তে এলাকায় তাঁর অনুসারীরা আনন্দ প্রকাশ করেছেন।

লোড হচ্ছে...