রাজনীতিসদর
শহীদ আদিল হত্যা: যুবলীগ কর্মী ফারুক গ্রেপ্তার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আদিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. ওমর ফারুককে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লার চর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আব্দুল মান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওমর ফারুক চর কাশিপুর এলাকার মো. হযরত আলীর ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত শহীদ আদিল হত্যা মামলায় (মামলা নং- ৩৪(৮)২৪) তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছিল।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হলো।

লোড হচ্ছে...