নারায়ণগঞ্জসদর
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে জার্নালিস্ট ইউনিটির ইফতার সম্পন্ন
NHP NewsView

নিউজভিউ
পেশাদার সাংবাদিকদের সম্মিলিত প্ল্যাটফর্ম 'নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ও সংগঠনের সদস্যরা উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। আমন্ত্রিত সম্পাদক ও সাংবাদিক নেতাদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং দৈনিক খবর প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার সম্পাদক এস এম ইমদাদুল হক মিলন এবং দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ।
অতিথিরা বলেন, একটি নিরপেক্ষ ও শক্তিশালী সাংবাদিক সংগঠন হিসেবে এই প্রতিষ্ঠান যেন সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপসহীন থাকে। জনস্বার্থ ও পেশাদারিত্বের সমন্বয়ে একটি সুস্থ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই হোক এই সংগঠনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শহীদুল্লাহ রাসেল, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু এবং দৈনিক রুদ্র কণ্ঠ পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার।
সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনে সংগঠনের সদস্যদের মধ্যে অংশ নেন এএইচ এম সেকান্দার আলী, মো. শাহ আলম, এম আর হায়দার রানা, মো. আসলাম মিয়া, কাজী আনিসুল হক হীরা এবং আবুল কালাম আজাদ। সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন গাজী মো. সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, মো. আল আমিন, জসিম উদ্দিন, জুবেল হাসান রানেল, হারুন অর রশিদ সাগর, মো. সাদ্দাম হোসেন মীর্জা, জাকির আহমেদ, শাহিন আহমেদ, মো. সাজ্জাদ আহমেদ, মো. শাহ আলম (অন্যজন), শিপন জোমাদ্দার, মো. আসাদুজ্জামান তালুকদার, মো. রাকিবুল হাসান ও রাব্বি আয়ানসহ আরও অনেকে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

লোড হচ্ছে...