জাতীয়
সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর
NewsView

নিউজভিউ ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (৫ মে) চীনের রাজধানী বেইজিং সফরে যাচ্ছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি ৫ থেকে ৭ মে চীন সফর করবেন।
বিএনপি সরকার গঠনের পর চীনে এটি দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে ২০ এপ্রিল চীন সফরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কয়েক দিন আগে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটির সফরে যান।

লোড হচ্ছে...