জাতীয়
জামিন পেলেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল
NewsView5

নিউজভিউ ডেস্ক
রাজধানীর পল্লবী থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।
আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। গত ২১ জুলাই তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় গাজী নজরুল ছাড়াও তার চার সহযোগীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, এমপির ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট থাকার সন্দেহে ভুক্তভোগীকে মারধর করা হয়। পরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন। চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি এক তরুণীর সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
এর পরিপ্রেক্ষিতে অনৈতিক সম্পর্কের অভিযোগ এবং ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২২ জুলাই গাজী নজরুলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণীর মামা ওবায়দুর রহমান।
একই দিন জরুরি বৈঠক ডেকে ‘নৈতিক স্খলনের’ অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

লোড হচ্ছে...