রাজনীতি
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালো যুব ফেডারেশন
NewsView

নিউজ ভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ যুব ফেডারেশন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই শোক জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন এবং একাধিকবার সফলভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ। মত ও পথের ভিন্নতা থাকলেও একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেশের জন্য তাঁর অবস্থান ও অনবদ্য ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ যুব ফেডারেশন মনে করে, জাতীয় জীবনে বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বদের মৃত্যু রাষ্ট্র ও সমাজের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে। এই শোকের মুহূর্তে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক সহমর্মিতা প্রকাশ করাই সময়ের দাবি।
বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও তাঁর অসংখ্য গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লোড হচ্ছে...