রাজনীতিসদর
মানুষ আর কোনো হুমকি-ধমকিকে ভয় পায় না: শাহ আলম
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ শাহ আলম বলেছেন, গত ১৭ বছর এ দেশের মানুষ নিজের পছন্দমতো ভোট দিতে পারেনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনরায়ের মাধ্যমে যে ফলাফল আসবে, আমরা তা সানন্দে মেনে নেব। আমরা শান্তিতে বিশ্বাসী, কোনো প্রকার বিবাদ বা যুদ্ধ চাই না।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শাহ আলম বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তারা নির্বাচনি মাঠে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির জন্য নিরলস কাজ করছেন। কিছু সমস্যা থাকলেও তারা আমাদের ধৈর্য ধরতে বলেছেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি সরকার ও নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থাশীল যে তারা একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।”
নিজের প্রার্থিতা ও গণজোয়ার প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিটি পাড়া-মহল্লায় এখন হরিণ মার্কার জোয়ার বইছে। মানুষ আর কোনো হুমকি-ধমকিকে ভয় পায় না। ভোটাররা এখন একজন ক্লিন ইমেজ ও ভালো মনের মানুষকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। ইনশাআল্লাহ, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা ভোটের দিন ব্যালটে প্রতিফলিত হবে।”
গণসংযোগকালে শাহ আলম ভোটারদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ফতুল্লা ও কুতুবপুর এলাকার দীর্ঘদিনের অভিশাপ ‘জলাবদ্ধতা’ নিরসনে মহাপরিকল্পনা গ্রহণ করবেন। এছাড়া এলাকার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
গণসংযোগকালে তাঁর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে নির্বাচনি লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে হরিণ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...