জাতীয়
হোমনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
NHP NewsView

নিউজভিউ
কুমিল্লার হোমনায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিসহ মো. মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন ওই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও এএসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গাপুর গ্রামের ভূঁইয়া বাড়ি কবরস্থানের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মনিরকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি সোনালী রঙের বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটির গায়ে 'মেইড ইন ইউএসএ' লেখা রয়েছে।
এ বিষয়ে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস জানান, গ্রেপ্তার হওয়া মনির হোসেনকে বুধবার যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা নিশ্চিত হতে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

লোড হচ্ছে...