নারায়ণগঞ্জসদর
চলে গেলেন শিল্পী সুজয় রায় চৌধুরী বিকু
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সংগীতশিল্পী এবং উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি সুজয় রায় চৌধুরী বিকু আর নেই। রোববার (৪ জানুয়ারি) দুপুরে শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। সুজয় রায় চৌধুরী বিকু নারায়ণগঞ্জের অন্যতম সৃজনশীল সংগঠন 'উন্মেষ সাংস্কৃতিক সংসদ'-এর সভাপতি হিসেবে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন এবং সাংস্কৃতিক জোটের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সন্ধ্যা ৬টায় চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হবে। সেখানে সর্বস্তরের জনসাধারণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী ও সজ্জন এই শিল্পীর মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় জোটের নেতৃবৃন্দ বলেন, সুজয় রায় চৌধুরী বিকুর মৃত্যুতে নারায়ণগঞ্জ তার এক নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক অভিভাবককে হারালো। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সন্ধ্যা ৬টায় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

লোড হচ্ছে...