সারা দেশ
স্ত্রীর শাড়ি দিয়ে ফাঁস দিলেন যুবক
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে মো. হাসিবুর হাসান নামে এক যুবক স্ত্রীর শাড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ মে) দিবাগত-রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার সৈয়দপুর গ্রামের আ. হান্নান মুন্সির বড় ছেলে।
পরিবারের সদস্যরা জানান, স্ত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মা-বাবার সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। বিরোধ চরমে পৌঁছলে ঈদের আগে স্ত্রীকে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী উপজেলা মধুখালীর ডুমাইন গ্রামে রেখে আসেন। এই দম্পতির ৪ বছরের একটি পুত্রসন্তান রয়েছে।
এদিকে বিরোধের কোনো সমাধান করতে না পেরে অভিমান করে রাত সাড়ে ১০টার দিকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে স্ত্রীর শাড়ি পেঁচিয়ে ফাঁস নেন হাসিবুর হাসান। পরবর্তীতে তার বোন শাহানাজ আক্তার বিষয়টি বুঝতে পেরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাদিম তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

লোড হচ্ছে...