জাতীয়
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন রুমিন ফারহানা, বর্জন করলেন সংবিধান সংস্কার পরিষদের শপথ
NewsView

নিউজভিউ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তিনি 'সংবিধান সংস্কার পরিষদ'-এর সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
আজ সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ১১-দলীয় নির্বাচনী ঐক্যজোটের অন্য সদস্যদের সাথে তিনি শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম দফার শপথ গ্রহণ শেষে নিয়মানুযায়ী জামায়াতে ইসলামীসহ জোটের অন্যান্য শরিক দলের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে শুরু করেন। ঠিক সেই মুহূর্তেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হওয়া রুমিন ফারহানা।
উল্লেখ্য, রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। নির্বাচনের পর তিনি ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে সংহতি প্রকাশ করলেও, আজ সংবিধান সংস্কার সংক্রান্ত শপথ বর্জন করায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।