ধর্মসদর
জালকুড়িতে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল
NewsView

নিউজ ভিউ
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এবং খানকায়ে বানিয়া পাড়া দরবার শরীফ জালকুড়ি শাখার উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সাদেক আলী ফকির জামে মসজিদ সংলগ্ন ঝুটপট্টি এলাকায় এই আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাদেক আলী ফকির জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নেকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালকুড়ি গার্মেন্টস ওয়েস্টেজ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। মাহফিলে বরেণ্য ওলামায়ে কেরামগণ ইসলামের আদর্শ ও মহানবী (সা.) এর জীবনীর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাছুম বিল্লাহ আনসারী এবং মাওলানা হাফেজ মুহাম্মদ মারুফ বিল্লাহ আশেকী।
মাহফিলে আরও বক্তব্য রাখেন মাওলানা মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন চাঁদপুরী, মাওলানা মোফাজ্জল হোসেন সোবহানী এবং মুফতি ওয়ালীউল্লাহ। মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করেন বানিয়া পাড়া দরবার শরীফের পীর সাহেব মুহাঃ আবু বকর সিদ্দিক আল-কাশেমী। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...