জাতীয়
বিদ্যুৎ বিভাগের দাবি
টানা ২ দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং গত দুই দিন ধরে দেশের কোথাও কোনো লোডশেডিং হয়নি বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বরাতে বিএনপির মিডিয়া সেল এক ফেসবুক পোস্টে এই তথ্য জানায়।
মিডিয়া সেলের ভেরিফায়েড পেজ থেকে জানানো হয়, গত ২৮ ও ২৯ এপ্রিল সারাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক ছিল। সরকারি হিসাব অনুযায়ী, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। একইভাবে ২৯ এপ্রিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে কোনো ঘাটতি ছাড়াই পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আশ্বাস দিয়েছিলেন যে, আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে এবং লোডশেডিং কমে আসবে। মন্ত্রীর সেই ঘোষণার পর টানা দুই দিন লোডশেডিং না হওয়ার সংবাদে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। বর্তমান সরকারের এই প্রচেষ্টায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট বিভাগ।

লোড হচ্ছে...