নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে বাংলা নববর্ষের প্রস্তুতি সভা
NHP NewsView

নিউজভিউ
বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণ ও ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা সফল করতে প্রস্তুতি শুরু করেছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট। বুধবার (১ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ প্রস্তুতি সভায় বর্ষবরণের নানা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শহীদ আহমেদ মিঠু, মোহাম্মদ কামরুজ্জামান, কনিকা রানী সাহা এবং প্রভাষক শুভ্র কুমার রায়, শাওন সাহা সনেট, ইসমত জাহান, ববিতা আক্তার ও তন্বী সরকার। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এই প্রস্তুতি সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদ বলেন, “এই একটি দিন জাতি-ধর্ম নির্বিশেষে সবাই চারুকলার সাথে সম্মিলিতভাবে উৎসব উদযাপন করে। তাই আমাদের প্রত্যেকের উচিত সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দিনটিকে আরও প্রাণবন্ত ও সার্থক করে তোলা।” উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনায় তিনি শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

লোড হচ্ছে...