রাজনীতি
প্রতিবন্ধকতা জয় করা রাহাতের পাশে প্রশাসক মামুন মাহমুদ
NHP NewsView

নিউজভিউ
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলা অদম্য তরুণ রাহাতের শিক্ষা জীবন সচল রাখতে এগিয়ে এলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে এক বিশেষ মানবিক উদ্যোগের অংশ হিসেবে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাহাতের হাতে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল ক্রয়ের অনুদান তুলে দেন তিনি।
ফতুল্লার পোলিও আক্রান্ত শিক্ষার্থী রাহাত দীর্ঘ দিন ধরে যাতায়াতের তীব্র সংকটে ভুগছিলেন। যাতায়াতের কোনো নিজস্ব বাহন না থাকায় তাকে অন্যের সাহায্য নিয়ে কিংবা চরম ভোগান্তি সয়ে কলেজে যাতায়াত করতে হতো। বিষয়টি জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের নজরে আসলে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং রাহাতের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতে এই অনুদান বরাদ্দ করেন।
অনুদান হস্তান্তরকালে মামুন মাহমুদ বলেন, “রাহাতের মতো সংগ্রামী মেধাবীরা আমাদের সমাজের সম্পদ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জেলা পরিষদকে সরাসরি মানুষের কল্যাণে নিয়োজিত করেছি। শারীরিক কোনো সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। রাহাতের এই অগ্রযাত্রায় জেলা পরিষদ সবসময় পাশে থাকবে।”
অনুদানের চেক হাতে পেয়ে রাহাত জেলা পরিষদ প্রশাসকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, মামুন মাহমুদের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে তার দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটলো এবং এখন থেকে তিনি নিজেই নিজের বাহন চালিয়ে কলেজে যাতায়াত করতে পারবেন।

লোড হচ্ছে...