স্বাস্থ্য
পে-স্কেল গেজেট প্রকাশের দাবির মহাসমাবেশে নারায়ণগঞ্জ সরকারি কর্মচারীদের বাস বহর
NewsView

নিউজ ভিউ
জাতীয় পে-স্কেল-এর গেজেট আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করার দাবিতে আয়োজিত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশে বাস বহর নিয়ে যোগ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী পরিবার, নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ-এর আহ্বানে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা মুখ্য সমন্বয়ক হাবিবুর রহমান মল্লিকের নেতৃত্বে নারায়ণগঞ্জের সরকারি কর্মচারীদের বিশাল বহর এই গুরুত্বপূর্ণ সমাবেশে অংশগ্রহণ করে।
মহাসমাবেশে যোগ দেওয়ার প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সরকারের কাছে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় পে-স্কেল ঘোষণার দাবি জানান। তাঁরা বলেন, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে অবিলম্বে নতুন পে-স্কেল কার্যকর করা আবশ্যক। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই মহাসমাবেশে অংশগ্রহণকারী নারায়ণগঞ্জ সরকারি কর্মচারী পরিবারের প্রতিনিধি দলে ছিলেন অতিরিক্ত মুখ্য সমন্বয়ক সাউদ নূর এ শফিউল কাদের। এছাড়াও সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন আ মতিন পাটোয়ারী, মো এনামুল হক দিপু, মির্জা নজরুল, মিরাজ হোসেন, সেতারা বেগম, আল আমিন খান, জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন সহ আরও অনেকে। সমাবেশে যোগদান অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির যুগ্ম সমন্বয়ক বদিউজ্জামান বদি।
সরকারি কর্মচারীদের এই জোরদার আন্দোলন নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

লোড হচ্ছে...