নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা ইকবাল হোসেন দলে পুনর্বহাল
NewsView

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত হওয়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তের মাধ্যমে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় গঠনতন্ত্র অনুসারে মো. ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় দলের সদস্য হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছরের ১২ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

লোড হচ্ছে...