স্বাস্থ্যসদর
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ক্লিনিকে কার্যক্রম সাময়িক বন্ধ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন ক্লিনিক পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা ও সর্তক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জালকুড়ি ও কদমতলী এলাকায় র্যাব-১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রথমে জালকুড়ি এলাকার ‘জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। এসময় ক্লিনিক কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান পরিচালনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ অপরাধে ক্লিনিকটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার ‘কদমতলী জেনারেল হাসপাতালে’ অভিযান চালায় যৌথ দল। সেখানে তল্লাশি চালিয়ে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযানের সময় হাসপাতালের মালিকপক্ষের কাউকে না পাওয়ায় এবং অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হাসপাতালের ম্যানেজার একটি মুচলেকা দিয়েছেন যে, আগামী দুই দিনের মধ্যে ক্লিনিক পরিচালনার প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র নিয়ে তারা নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হবেন।
র্যাব-১১ জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এবং চিকিৎসা সেবায় স্বচ্ছতা ফেরাতে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। অভিযানে র্যাব সদস্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...