আন্তর্জাতিক
মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
NewsView

নিউজভিউ ডেস্ক
সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরি। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এর মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের স্নায়ুযুদ্ধ এবার সরাসরি কথার লড়াইয়ে রূপ নিল। সুইজারল্যান্ডের জেনেভায় যখন চলছিল পরমাণু আলোচনা ঠিক তখনই এই কড়া হুশিয়ারি দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প যখন বারবার নিজ দেশের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ট দাবি করছিলে তখন তেহরানে এক অনুষ্ঠানে কড়া জবাব দিয়ে খামেনি বলেন ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে, যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না।’
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘তারা বারবার বলছে যে ইরানের দিকে রণতরি পাঠানো হয়েছে। বেশ তো, রণতরি অবশ্যই একটি বিপজ্জনক যন্ত্র, কিন্তু রণতরির চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র, যা একে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে।’
অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি ও তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির মুখে খামেনির এ কড়া মন্তব্য এল। গত শুক্রবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ শিগগিরই এ অঞ্চলে পাঠানো হবে।
ট্রাম্প আরও বলেন, ‘যদি কোনো রফায় আসতে না পারি, তবে আমাদের এটির প্রয়োজন হবে। এটি খুব দ্রুতই রওনা দেবে।’

লোড হচ্ছে...