রাজনীতিসদর
ন্যায্যতা আদায়ের জন্য সংসদে যেতে চাই: বিপ্লব
NewsView

নিউজভিউ
বর্তমান শোষনমূলক ব্যবস্থার পরিবর্তন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংসদকে মেহনতী মানুষের কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাসদ মনোনীত ‘মই’ প্রতীকের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
বিকেল ৫টা থেকে আবু নাঈম খান বিপ্লব নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যা সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে।
গণসংযোগকালে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী বলেন, “রাষ্ট্র আজ সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। কারণ, আমাদের জাতীয় সংসদ এখন ব্যবসায়ীদের দখলে। তারা কখনোই শ্রমজীবী মানুষের জন্য কোনো গণতান্ত্রিক আইন প্রণয়ন করেনি। যারা শ্রমজীবী মানুষকে শোষণ করে কালো টাকার মালিক হয়েছে, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। আমরা ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা, চিকিৎসা ও শ্রমিকের অধিকার নিশ্চিত করব।”
আবু নাঈম খান বিপ্লব তাঁর বক্তব্যে বলেন, “অতীতে সাধারণ মানুষ কখনোই তাদের ন্যায্য অধিকার পায়নি। মানুষ এখন কালো টাকা, পেশিশক্তি ও প্রশাসনের প্রভাবমুক্ত একটি স্বচ্ছ নির্বাচন চায়। আমরা হারি বা জিতি—জনগণের দাবির লড়াই থেকে কখনো পিছু হটব না। সমাজের সব স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আপনাদের মই মার্কার ওপর আস্থা রাখার আহ্বান জানাই।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির সদস্য এম এ মিল্টন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, স্থানীয় নেতা তাজুল ইসলাম, লিলু মিয়া, কাশিনাথ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এবং ছাত্রফ্রন্ট নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।

লোড হচ্ছে...