রাজনীতি
বিনিয়োগ সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
NHP NewsView

নিউজভিউ
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং বিনিয়োগের পথে বিদ্যমান সকল প্রতিবন্ধকতা দূর করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতাগুলো চিহ্নিত করে তা দ্রুত দূর করা জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায় একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় ব্যয় হয়, যা বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। তাই অনুমোদন প্রক্রিয়া থেকে অপ্রয়োজনীয় ধাপ বা যেসব দপ্তরের অনুমতি অপরিহার্য নয়, সেগুলো দ্রুত বাদ দেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা আন্তরিকভাবে বন্ধ কল-কারখানাগুলোতে বিনিয়োগ করতে চান, সরকার তাদের প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে। বিশেষ করে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।
বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিডা-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে শিল্পখাতে স্থবিরতা কেটে যাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

লোড হচ্ছে...