নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল চট্টগ্রামে বদলি, নতুন রায়হান কবির
NewsView

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনিক রদবদল এসেছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে বদলি করে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের একজন উপসচিবকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এই আদেশে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৪ সালের শুরুতে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। নারায়ণগঞ্জে প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাঁকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলো।
অন্যদিকে, নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবির এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে উপসচিবের দায়িত্ব পালন করছিলেন।

লোড হচ্ছে...