রাজনীতিসদর
তোলারাম কলেজে আর কোনো দখলদারিত্বের পুনরুত্থান চাই না: সাইদুর
NHP NewsView

নিউজভিউ
জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারি তোলারাম কলেজকে একটি গণতান্ত্রিক, নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কলেজ শাখার উদ্যোগে আয়োজিত "গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে করণীয়" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ছাত্র নেতারা এই প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সবার আগে প্রয়োজন ভয়হীন পরিবেশ। দীর্ঘ সময় তোলারাম কলেজে যে ভয়ের সংস্কৃতি কায়েম করা হয়েছিল, ছাত্র ফেডারেশন রাজপথে লড়াই করে তার দাঁতভাঙা জবাব দিয়েছে। কোনো অপশক্তি যেন আর শিক্ষার্থীদের সম্ভাবনাকে কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।"
ছাত্র ফেডারেশন জেলা সভাপতি সাইদুর রহমান বলেন, "বিগত বছরগুলোতে দখলদারিত্বের রাজনীতি তোলারাম কলেজকে ভাগাড়ে পরিণত করেছিল। ভিন্নমত দমনে তারা নিপীড়নকে হাতিয়ার করেছিল। আমরা আর কোনো দখলদারিত্বের পুনরুত্থান চাই না। অবিলম্বে ছাত্র সংসদ (টুকসু) নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নিশ্চিত করতে হবে।"
সভাপতির বক্তব্যে কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম বলেন, "শিক্ষার্থীদের মর্যাদা নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না। নিরাপদ ক্যাম্পাস আমাদের ভিক্ষা নয়, অধিকার। শাসকদলের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র ফেডারেশন অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।"
কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগর এর সাবেক যুগ্ম সম্পাদক আজীজুল ইসলাম রাজীব, ছাত্রদল তোলারাম কলেজ শাখার সভাপতি মনির হেসেন জিয়া, বাংলাদেশ ইসলামি আন্দোলন তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মোহাম্মাদ সগীর ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রট মার্ক্সবাদী নারায়ণগঞ্জ জেলার সভাপতি জয় হাসান।
উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক রাইসুল রাব্বী, সাবেক নেতৃত্ব আওলাদ হোসেন, সাবিত আল হাসান, অভি জাহিদ।
উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা। নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার, যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায়, সদস্য সচিব শেখ সাদী, যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সদস্য আহাদ। ভোলাইল শাখা কমিটির সদস্য আকিব হাসান ও সোহাগসহ প্রমুখ।

লোড হচ্ছে...