আদালতসদর
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা মাদক মামলায় মো. আ. জলিল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আ. জলিল শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. মহিউদ্দিন সরদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান এই তথ্য নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৪ মার্চ নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে অবস্থানকালে র্যাব-১১-এর একটি দল আ. জলিলকে গ্রেপ্তার করে। তল্লাশির পর তাঁর কাছ থেকে মোট ৩৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জলিল ফেনসিডিল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় দেন।

লোড হচ্ছে...