নারায়ণগঞ্জসদর
ব্যবসায়ীদের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময়ে খোরশেদ
ব্যবসায়ীরা হচ্ছে দেশের অর্থনীতির চালিকাশক্তি
NHP NewsView

নিউজভিউ
বাঙালির হাজার বছরের ঐতিহ্য মেনে দ্বিতীয় বৈশাখে ব্যবসায়ীদের শুভ হালখাতা উপলক্ষে নারায়ণগঞ্জের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কালিরবাজারে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও সদ্য সাবেক নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে তিনি এই সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
ঐতিহ্যবাহী কালিরবাজারের স্বর্ণপট্টি, সুতা, কাপড়, রঙ ও মনোহারী ব্যবসায়ীদের সাথে এই জনসংযোগকালে খোরশেদ ব্যবসায়ীদের সুখ-দুঃখের কথা শোনেন। তিনি প্রতিটি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। করমর্দন ও কুশল বিনিময়ের মাধ্যমে উৎসবের এই আমেজকে ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে দেন তিনি।
ব্যবসায়ীদের সাথে আলাপকালে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “ব্যবসায়ীরা হচ্ছে দেশের অর্থনীতির চালিকাশক্তি। কালিরবাজার নারায়ণগঞ্জের ইতিহাসের সাথে মিশে আছে। নতুন বছরে ব্যবসায়ীদের ব্যবসা আরও সমৃদ্ধ হোক এবং দেশের অর্থনীতি মজবুত হোক—এই কামনা করি।” শুভেচ্ছা বার্তা পেয়ে কালিরবাজারের ব্যবসায়ীরাও আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
খোরশেদ আরও জানান, যেকোনো প্রতিকূলতায় ব্যবসায়ীদের পাশে থাকা এবং বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে তাদের সহযোগিতা করাই এখন বড় লক্ষ্য। পঞ্জিকা অনুসারে হালখাতার এই বিশেষ দিনে বিএনপি নেতার এই সরব উপস্থিতি সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বাজারের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...