রাজনীতি
শপথ নিলেন নারায়ণগঞ্জের ৫ জনপ্রতিনিধি
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসন থেকে বিজয়ী জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের নবনির্বাচিত এই পাঁচ সাংসদের মধ্যে ৪ জন বিএনপির এবং একজন এনসিপির প্রতিনিধি।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।
এদিন সকালে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে প্রথম ধাপে শপথ নেন নারায়ণগঞ্জের ৪ জন বিএনপি দলীয় সাংসদ। পরবর্তীতে দ্বিতীয় ধাপে অর্থাৎ বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন শপথ গ্রহণ করেন।
এবারের শপথ অনুষ্ঠানে একটি বিশেষ দিক ছিল ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ গ্রহণ। নারায়ণগঞ্জের বিএনপি দলীয় ৪ জন সাংসদ শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও, এনসিপির আব্দুল্লাহ আল আমিন একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণ শেষে সকল সদস্য নির্ধারিত ফরমে সই করেন।
নারায়ণগঞ্জের এই নতুন জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে জেলার সংসদীয় রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হলো।

লোড হচ্ছে...