নারায়ণগঞ্জসদর
নতুন সূর্যকে নষ্ট করতে দেওয়া হবে না: মুফতি মাসুম বিল্লাহ
NewsView

'পতিত স্বৈরাচারের' নৈরাজ্যকর পরিস্থিতি এবং ঘোষিত 'লকডাউন' কর্মসূচির বিরুদ্ধে জনসাধারণের পক্ষে কঠোর অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ- নারায়ণগঞ্জ মহানগর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা সকাল থেকে শহরের রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, "দীর্ঘ ১৬ বছর আওয়ামী স্বৈরাচার জুলুম নির্যাতন চালিয়ে দেশকে বসবাসের অনুপযোগী করে রেখেছিল। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশে এক নতুন সূর্য উদিত হয়েছে।" তিনি বলেন, এই পরিস্থিতিকে কিছুতেই যেন পতিত ও নব্য কোনো স্বৈরাচার নষ্ট করতে না পারে, সেই ব্যাপারে সকলকেই সজাগ ও সচেতন থাকতে হবে।
এই কর্মসূচি ঘিরে অরাজকতা তৈরির যেকোনো 'নীল নকশার' প্রতিরোধে ইসলামী সমমনা দল ও প্রশাসন কঠোর অবস্থানে ছিল বলে জানা যায়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন: ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...