রাজনীতিবন্দর
খালেদা জিয়ার মৃত্যুতে মামুনের শোক
NewsView

নিউজভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে আব্দুল্লাহ আল মামুন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং আপসহীন নেত্রী। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তিনি সবসময় আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি হলো।
তিনি আরও উল্লেখ করেন, বেগম জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সাহসী রাজনৈতিক জীবন জাতীয়তাবাদী ছাত্রদলসহ ভবিষ্যৎ প্রজন্মকে আজীবন অনুপ্রাণিত করবে।
শোকবার্তায় মামুন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশ ও জাতি তাঁর এই অসামান্য অবদান আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

লোড হচ্ছে...