নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে র্যাবের অভিযানে সাড়ে ৭০কেজি গাঁজা উদ্ধার, আটক ১
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: রূপগঞ্জে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে, র্যাবের দাবি, আটক ব্যাক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
র্যাব-১১ এর ৩ ডিসেম্বর রাত ১০টা ১০ মিনিটে রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। এই অভিযানে সাজিবুর রহমান (৬১) নামের এক অভিযুক্তের বসতঘর থেকে সর্বমোট ৭০ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি অনুযায়ী, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত সাজিবুর রহমান দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকের বড় আকারের চালান সংগ্রহ করে আসছিলেন। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় এই মাদক বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছিলেন বলেও র্যাব উল্লেখ করেছে।
র্যাব-১১ জানিয়েছে, মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় তাদের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃত অভিযুক্তের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।

লোড হচ্ছে...