সারা দেশ
দা-চাপাতি-বঁটি-ছুরি ধারে ব্যস্ত কামাররা
NewsView6

নিউজভিউ ডেস্ক
কোরবানির ঈদকে সামনে রেখে দা-চাপাতি-বঁটি ধারে ব্যস্ত কামাররা এখানকার কামাররা। কয়লায় মুড়িয়ে দেওয়া হচ্ছে লোহার টুকরো। সঙ্গে হাঁপড় রশি টেনে বাতাস দিয়ে কয়লার আগুনে সৃষ্টি করা হচ্ছে গনগনে আগুন। লোহার টুকরোর পিণ্ড আগুনে বর্ণ ধারণ না করা পর্যন্ত চলে এ কর্মযজ্ঞ।
এসব তৈরির পর শেষ ধাপে শান দিয়ে এসব মাংস কাটার দা, বঁটি, চাপাতি, ছুরি তুলে দেওয়া হয় ক্রেতার হাতে। শেষ মুহূর্তে এগুলোর ধার তুলতে রেত হাতে তারা মহাব্যস্ত কামারশালায়। অন্যান্য সময় কাজ হয় হালকা হলেও বছরের এই সময়টা মহাব্যস্ত হয়ে পড়েন কামাররা।
ফলে সৈয়দপুর রেললাইনের দুই ধারে, হাজারীহাট, চিকলী, পার্বতীপুর সড়ক, বাস টার্মিনাল এলাকার কামারশালায় দম ফেলার ফুরসত নেই কামারদের। সরেজমিনে ঘুরে এসব চিত্রই দেখা যায়।
এ পেশা ধরেই জীবিকা নির্বাহের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে প্রত্যেক কোরবানির ঈদে তাদের ব্যস্ততা কয়েকগুন বেড়ে যায়। বছরের এই সময় বিপুল সংখ্যক মানুষ কামারের তৈরি এসব পণ্যের ওপর নির্ভর করেন।
কামাররা জানান, ঈদকেন্দ্রিক কোরবানির পশুর মাংস কাটার সামগ্রীর বানানোর কাজ প্রায় শেষ। তৈরি সামগ্রীর বেশিরভাগ বিভিন্ন হাটবাজারসহ দোকানে দোকানে চলে গেছে। এখন টুকটাক কাজের পাশাপাশি এগুলোর ধার দিতে ব্যস্ত সময় পার করছেন।

লোড হচ্ছে...