নারায়ণগঞ্জসদর
গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যায় প্রধান আসামি কালু আটক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের একটি কারখানায় গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ (২৬) হত্যার ঘটনায় প্রধান আসামি পারভেজ ওরফে কালু (২২)-কে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, বিপ্লবের মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং মামলার এক নম্বর আসামিকে আইনের আওতায় আনতে এই অভিযান পরিচালিত হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ৯ এপ্রিল সকালে, যখন সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের একটি মিনি গার্মেন্টস থেকে বিপ্লবের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়। কারখানা কর্তৃপক্ষ বিপ্লবের বোনকে ফোন করে জানায়, তার ভাই ‘স্ট্রোক’ করে মারা গেছেন। স্বজনরা লাশ নিয়ে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে চলে যান। তবে দাফনের পূর্বে গোসল করানোর সময় বিপ্লবের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ও রক্তাক্ত জখম দেখতে পায় পরিবার। এতে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিলে বিষয়টি স্থানীয় থানাকে জানানো হয়।
পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যার অভিযোগ এনে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১১-এর একটি আভিযানিক দল।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কালুকে গ্রেফতার করা হয়েছে। কালু মুন্সিগঞ্জের সদর থানাধীন রনছ হাওলাপাড়া এলাকার মৃত সুজন শেখের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লোড হচ্ছে...