নারায়ণগঞ্জ
জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় লড়বে নারায়ণগঞ্জের ১৫ অ্যাথলেট
NewsView

নিউজ ভিউ
ঢাকার মাঠে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে এবং নারায়ণগঞ্জ জেলার জন্য গৌরব বয়ে আনতে প্রস্তুত ১৫ সদস্যের এক শক্তিশালী কিকবক্সিং দল। আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিতব্য ‘১৪তম জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতা’য় অংশ নিতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা টিম। বাংলাদেশ কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশসেরা কিকবক্সারদের এই মিলনমেলায় নারায়ণগঞ্জের অ্যাথলেটরা পদক জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এবারের জাতীয় আসরে বিভিন্ন ওজন শ্রেণিতে অংশ নিচ্ছেন দক্ষ ও প্রতিশ্রুতিশীল ১৫ জন খেলোয়াড়। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং শৃঙ্খলার মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করেছেন এই কিকবক্সাররা।
দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আসা তুখোড় প্রতিযোগীদের মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনতে তাঁরা এখন মুখিয়ে আছেন।
নারায়ণগঞ্জ কিকবক্সিং দলের অংশগ্রহণকারী সদস্যরা হলেন— রাকিবুল ইসলাম ইফতি, তানজিম আহমেদ আলভী, শাওন ঢালী, সাইফ হৃদয় ইমন, মোঃ ইলিয়াস খান, মোঃ ইফাদ খান, সুরেন চাকমা, নুসরাত জাইমা, সামিয়া জাহান রোজ, ইরফান ইমতিয়াজ, ইসরাত জাহান, আফরিন ইসলাম, জাহিন লাবিবা, মোঃ নিবীড় হোসেন এবং ফারহান খান।
টিম ম্যানেজার রাকিবুল ইসলাম ইফতি জানান, খেলোয়াড়দের মনোবল অত্যন্ত তুঙ্গে। কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশ্বাস, এবার নারায়ণগঞ্জের খেলোয়াড়রা অসাধারণ ফলাফল অর্জন করে জেলার সম্মান অক্ষুণ্ণ রাখবেন। এই প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তাঁরা।
নারায়ণগঞ্জ জেলা কিকবক্সিং দলের এই যাত্রায় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা খেলোয়াড়দের প্রতি নিরন্তর শুভকামনা ও সমর্থন জানিয়েছেন। সবাই আশা করছেন, ১৪তম জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় সফলতার মাধ্যমে নারায়ণগঞ্জের ক্রীড়া ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত হবে।

লোড হচ্ছে...