জাতীয়
বইমেলা পেছানোর যুক্তিসঙ্গত কারণ নেই: রফিউর রাব্বি
NewsView

নিউজভিউ
নির্বাচনের দোহাই দিয়ে এমর একুশে বইমেলা পেছানোর যুক্তিসঙ্গত কারণ নেই বলে মন্তব্য করেছেন শিল্পী ও জনচিন্তক রফিউর রাব্বি।
কবি কাজল কাননের ‘একুশে একক বইমেলা (অনলাইন) উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে কাজলকানন ডটকম (kajalkanan.com) এই উদ্বোধনী আয়োজন করে।
রফিউর রাব্বি বলেন, “অনলাইনে এই বইমেলা ও এমন অফলাইন আয়োজন ব্যতিক্রম। আমাদের দেশে বা বিশ্বে এর আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। এটা কাজল কাননের একটি নির্বাচিতসহ দশম বই।
শিল্পী রফিউর রাব্বি বলেন, ‘আজকের দুঃখজনক বিষয় হলো, আমাদের সংস্কৃতির একটা বড় অংশ হয়ে উঠেছিলো একুশে বই মেলা। আমাদের অপেক্ষা থাকতো এই বই মেলার জন্য। এটা এবার যথা সময়ে হচ্ছে না নির্বাচনের দোহাই দিয়ে। ‘‘কাজল কানন তার আলোচনায় বলেছেন, নির্বাচনের কারণে কোনো কিছুই বন্ধ নেই। তাহলে বই মেলা বন্ধ হওয়ার কারণ কী?’’ আসলে এটার যুক্তিসঙ্গত কারণ নেই। রাজনৈতিক কারণে গ্রন্থ মেলার চরিত্রটি নষ্ট হয়ে গেছে।’
মেলা উদ্বোধন করেন গার্মেন্টস শ্রমিক সুমা বেগম সুমি। সম্মান গ্রহণ করেন ফুটপাতের বইদোকানি- উৎফল রায়, দেলোয়ার হোসেন ও আব্দুল মজিদ। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি শিল্পী ও জনচিন্তক রফিউর রাব্বি।
‘ফুটপাতের বইওয়ালf’ বিষয়ে আলোচনা করেন লেখক ও সাংবাদিক জাহাঙ্গীর সুর। অনুষ্ঠানে গান করেন সময়ের শিল্পী অমল আকাশ ও কিশোর ব্যান্ড গঙ্গাফড়িং।
অনুষ্ঠানে কাজল কাননের নতুন কাব্যগ্রন্থ ‘রূহের ভিতর বহিছে তার দিদার’পাঠ উন্মোচিত হয়। বইটির প্রচ্ছদ করেছেন,শিল্পী খন্দকার নাছির আহাম্মদ।
স্বাগত বক্তব্য রাখেন, শ্রুতির সভাপতি ধীমান সাহা জুয়েল, আরও আলোচনা করেন কবি ও শিল্পী আহমেদ বাবলু।
অনুষ্ঠানে কাজল কাননের কবিতা থেকে আবৃত্তি করেন সৌরি ছোঁয়া,গান পরিবেশন করেন শিল্পী অমল আকাশ ও কিশোর ব্যান্ড দল ‘গঙ্গাফড়িং।’ গানের ফাঁকে কাজল কানন ও আয়োজন সম্পর্কে কথাও বলেন অমল আকাশ। গানে গানে শেষ হয় আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রশিল্পী সুমনা আক্তার।
আয়োজকরা জানান, এই মেলার বইয়ের পিডিএফ কেনা যাবে kajalkanan.com থেকে।

লোড হচ্ছে...