নারায়ণগঞ্জসদর
ভালোবাসা-সহানুভূতির মাধ্যমে শিশুদের এগোতে শেখাতে হবে: বিল্লাল হোসেন রবিন
NewsView

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মুখরিত হয়ে উঠেছিল ক্ষুদে শিক্ষার্থীদের কলকাকলীতে। চাইল্ড ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০২৫ উপলক্ষে আয়োজিত এই আয়োজন ছিল শিশুদের মেধা ও সাংস্কৃতিক প্রতিভার মিলনমেলা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের সাফল্য উদযাপন করে।
অনুষ্ঠানের শুরুতেই ১২২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে নাচ, গান, কবিতা ও নাটিকা পরিবেশিত হয়। ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয়ে অভিভাবকরা করতালি ও উৎসাহে তাদের ভালোবাসা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬ জন শিক্ষককে সেরা শিক্ষকের পুরস্কার দেওয়া হয়।
সাংস্কৃতিক পরিবেশনার পর শুরু হয় পুরস্কার বিতরণ পর্ব। বছরের সেরা ফলাফল অর্জনকারী, সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী ও সৃজনশীল প্রতিযোগিতায় সফল শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন। তিনি সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে বলেন, "শিল্প-সংস্কৃতি শিশুর মানসিক বিকাশের অপরিহার্য অংশ। শিশুদের এই আত্মবিশ্বাস ও মঞ্চে নিজেকে প্রকাশের ক্ষমতাই প্রমাণ করে—তারা কতটা সম্ভাবনাময়।"
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, "বাচ্চাকে অন্য কারো সঙ্গে তুলনা করা যাবে না। প্রতিটি শিশুর আলাদা দক্ষতা আছে। মা-বাবা বা শিক্ষকরা শুধুই গাইড বা পথপ্রদর্শক হিসেবে থাকবেন; চাপ বা শাস্তির মাধ্যমে নয়, ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে শিশুদের এগোতে শেখাতে হবে।"
অনুষ্ঠানের সভাপতি ও চাইল্ড ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সামসুজ্জামান বলেন, "চাইল্ড ল্যাবরেটরি স্কুল শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের শিশুদের স্বপ্ন গড়ে তোলার এক কেন্দ্র। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সৎ, দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে বেড়ে উঠুক।"
বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহান জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার সমন্বয় ঘটাতেই প্রতিবছর এমন আয়োজন করা হয়, যা শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...