নারায়ণগঞ্জসদর
ছিনতাইয়ের শিকার এবার পুলিশ, খোয়া গেল সরকারি পিস্তল
NHP NewsView

নিউজভিউ
এবার ছিনতাইয়ে শিকার হয়েছেন পুলিশের এএসআই। তার নাম লুৎফর রহমান।
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে সোমবার (৯ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে তিনি ছিতাইয়ের কবলে পড়েন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।
জানা যায়, লুৎফর রহমান ওই সময় পুলিশের পোশাকে অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের জন্য অন্য সদস্যদের থেকে কিছুটা দূরে যান। এসময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে হামলা চালিয়ে সরকারি পিস্তলটি ছিনিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, সরকারি অস্ত্র লুটের এই দুঃসাহসিক ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং পিস্তলটি উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

লোড হচ্ছে...